জাতীয় ফিচার

“ভারতের জন্য ভোটাধিকার ও গণতন্ত্র বঞ্চিত হয়েছে এদেশের মানুষ”

প্রতিবেশি দেশ ভারতের জন্য এদেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কটের জ্বরে কাঁপছে দেশ, সরকার দেশটির পণ্য বর্জন ঠেকাতে হিমশিম খাচ্ছে। পাকিস্তানের চেয়েও স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে আওয়ামী লীগ।

রুহুল কবির আরও বলেন, দেশের কিছু কিছু টেলিভিশনের টক শো দেখলে সন্দেহ হয়, এরা গণমাধ্যমের স্বাধীনতা আদৌ চায় কিনা।

সরকারের প্রশংসা করে অনেক ভবঘুরে সাংবাদিক শত কোটি টাকার মালিক হয়েছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সমর্থক মিডিয়ায় বিরোধী দলীয় নেতাদের খলনায়ক বানানোর অপচেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা তলানিতে বলেই প্রেস ক্লাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শারীরিকভাবে লাঞ্চিত হতে হয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র