দেশ সংযোগ

ভারতে হিমাচলে ভূমিধসে নিহত ৫০

ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও সাতজন।

গত দুদিনের ভারি বর্ষণ ও ভূমিধসে এই প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক্সের এক পোস্টে বলেন, মান্ডি জেলার সম্ভল, পান্ডোহ বন্যা ও ভূমিধসের ভয়াবহ ভিডিওগুলো আসছে। সেখানে সাতজন মানুষ আকস্মিক বন্যায় ভেসে গেছেন।

এক বার্তায় তিনি আরও বলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, অনুসন্ধান এবং ত্রাণ কার্যক্রম চলছে।

হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে বৃষ্টিজনিত দুর্যোগের ঘটনায় কমপক্ষে ৫০ জন মারা গেছেন এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য