দেশ সংযোগ

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণ; নিহত ২৭

রাশিয়ার দাগেস্তান শহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

জানা গেছে, দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি হাইওয়ের পাশে একটি অটো রিপেয়ার শপে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকেই পরবর্তীতে কাছাকাছি একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল একটা যুদ্ধের মতো।

এই ঘটনায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো হতাহতের সর্বশেষ খবর নিশ্চিত করেন। আহতদের মধ্যে ১৩ জনই শিশু। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য