জাতীয়

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১২

আফ্রিকার দেশে বুরকিনা ফাসোর জঙ্গি হামলায় ১২ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লে: কর্ণেল পল-হেনরি সান্দাওগো দামিবা ক্ষমতা দখলের পর পশ্চিম আফ্রিকার এ দেশে সহিংসতা অনেক বেড়ে গেছে। ওই সামরিক অভ্যুত্থানে বুরকিনা ফাসোর নির্বাচিত এবং জিহাদিদের লাগাম টেনে ধরার অঙ্গিকার করা নেতা ক্ষমতাচ্যুত হন।

আরও পড়ুনঃ আড়াই মাস পর শিনজো আবে শেষকৃত্য অনুষ্ঠিত

এদিকে প্রতিবেশি দেশগুলোতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সংশ্লিষ্ট জঙ্গিরা অস্থিরতা সৃষ্টি করতে দেখা যাচ্ছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সাহেল অঞ্চলের গসকিন্দির কাছে চালানো সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা গাড়ি বহর ও এসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি সামরিক ইউনিট।

নিরাপত্তা সূত্র এএফপি’কে জানায়, এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের নিহত হওয়ার খবর জানা গেছে এবং এতে বিভিন্ন সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে। সেখানে হামলায় আরো অনেকে আহত হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র