বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া
পৃথিবীতে সাত নয় আটটি মহাদেশ রয়েছে।এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার পরে, ভূতাত্ত্বিক এবং ভূমিকম্পবিদদের একটি ছোট দল আবিষ্কার করেছে বিশ্বের অষ্টম মহাদেশ, যার নাম ‘জিল্যান্ডিয়া’।
১৮.৯ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশের ৯৪ শতাংশ জলে ঢাকা। বাকি ছয় শতাংশ নিউজিল্যান্ড এবং ছোট দ্বীপ নিয়ে গঠিত।
বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই মহাদেশটি গন্ডোয়ানা নামে একটি সুপারমহাদেশের অংশ ছিল। জিল্যান্ডিয়া প্রায় ১০৫ মিলিয়ন বছর আগে গন্ডোয়ানা থেকে পৃথক হয়েছিল।
কিছু দিন আগে, ভূতাত্ত্বিক এবং সিসমোলজিস্টদের একটি আন্তর্জাতিক দল টেকটোনিক্স জার্নালে জিল্যান্ডিয়ার একটি মানচিত্র প্রকাশ করেছে। সমুদ্রতল থেকে প্রাপ্ত পাথরের নমুনা নিয়ে গবেষণা করে এই মহাদেশের অস্তিত্বের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা
মহাদেশটি ১৬৪২সালে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়। জিল্যান্ডিয়া প্রথম ১৬৪২ সালে ডাচ বণিক এবং নাবিক আবেল তাসমান আবিষ্কার করেছিলেন, যদিও তিনি এই মহাদেশের অবস্থান খুঁজে পাননি। এর পরে, বিজ্ঞানীরা ২০১৭ সালে জিল্যান্ডিয়া মহাদেশ আবিষ্কার করেন। প্রায় ৩৭৪ বছর অনুসন্ধানের পরে, বিজ্ঞানীরা অবশেষে সাফল্য পেয়েছেন।
আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো






ঈদে মিলাদুন্নবীর সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৩৪ - Tathya Sangjog
September 29, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া […]
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো - Tathya Sangjog
September 29, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া […]