পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের চালান।
শুক্রবার দুপুর ১টা ১৬ মিনিটে ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুর পারমাণবিক প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।
রূপপুর প্রকল্পে ইউরেনিয়ামের গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দুদেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের এ চালান। বিশেষ নিরাপত্তাবলয়ে ঢাকা থেকে সড়কপথে এই ইউরেনিয়ামের চালান শুক্রবার ভোরে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৭টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
৫ অক্টোবর রূপপুর প্রকল্পে জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান ঘিরে প্রকল্প এলাকায় সাজ সাজ কর্মকাণ্ড চলছে। অনুষ্ঠানকে সফল করতে এরই মধ্যে রাশিয়া থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঈশ্বরদীর রূপপুরে অবস্থান করছেন। এদিন আনুষ্ঠানিকভাবে এ ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
আরও পড়ুনঃ বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া






খুনিরা কানাডায় গিয়ে সুন্দর জীবনযাপন করেন: পররাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
September 29, 2023[…] […]
বিদেশিরা কোলে করে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
September 29, 2023[…] […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু - Tathya Sangjog
September 29, 2023[…] […]
লাইভ টিভি শোতে হাতাহাতি; ভিডিও ভাইরাল - Tathya Sangjog
September 29, 2023[…] […]
খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে: মির্জা ফখরুল - Tathya Sangjog
September 29, 2023[…] […]
নাইজারে বিদ্রোহীদের হামলা; ১২ সেনা নিহত - Tathya Sangjog
September 29, 2023[…] […]
সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়: খাদ্যমন্ত্রী - Tathya Sangjog
September 29, 2023[…] […]
হরদীপ হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না: ট্রুডো - Tathya Sangjog
September 29, 2023[…] […]
"৭১’র নিষেধাজ্ঞা পেয়ে ভয় করলে দেশ স্বাধীন হতো না" - Tathya Sangjog
September 29, 2023[…] […]