বিশ্ববাজারে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা
ক্রমবর্ধমান মন্দার আশঙ্কায় শুক্রবার বিশ্বব্যাপী স্টক মার্কেট গুলোতে ধস নেমেছে। ডলারের বিপরীতে পাউন্ড বিপর্যস্ত হয়েছে এবং তেলের দাম কমেছে।
এদিকে মূল্যবৃদ্ধির তেজ কমার কোন সুস্পস্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মুদ্রা নীতিনির্ধারকরা বেপরোয়া হয়ে উঠেছেন। সতর্ক করেছেন যে, অর্থনীতিতে স্বল্প-মেয়াদী আঘাতগুলো দীর্ঘ মেয়াদী প্রভাবের চেয়ে কম বেদনাদায়ক।
২০২০ সালের নভেম্বরের পর থেকে ডাও (স্টক মার্কেট) সর্ব নিম্ন মূল্য সূচকে নেমে এসেছে ওয়াল স্ট্রিট, যখন ইউরোপীয় মার্কেটে মূলধন হ্রাস পেয়েছে। এশিয়ার শেয়ার বাজারে দর পতন হয়েছে।
আরও পড়ুনঃ কঠোর নীতি থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক
ইউরোজোনে, মন্দার আশঙ্কা আরও গভীর হয়েছে কারণ, ডেটা দেখায় যে সেপ্টেম্বরে এর অর্থনৈতিক কার্যক্রম আবার কমেছে।
বাজেটে কর বৃদ্ধি জনসাধারণের মধ্যে আর্থিক উদ্বেগ ছড়িয়েছে । মন্দার আশঙ্কা তীব্র হচ্ছে, এতে ব্রিটিশ পাউন্ডের মান ৩৭ বছরের সর্বনিম্নে নেমে এসে ১.১০ ডলারে দাঁড়িয়েছে। মন্দার সতর্কতার পর বুধবার ফেডারেল রিজার্ভ সতর্কতার পদক্ষেপ হিসেবে ধারাবাহিক তৃতীয় বৈঠকে সুদের হার ০.৭৫ শতাংশ পয়েন্টে নির্ধারণ করে এবং চলমান প্রক্রিয়ার মধ্যে এই হার আরো বাড়তে পারে যা ২০২৪ সালে কমে আসতে পারে। ব্রিটেন, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর অনুরূপ পদক্ষেপ নিয়েছে। সব সূচকই স্টক মার্কেটের জন্য একটি নেতিবাচক বার্তা দিচ্ছে।






আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন ডিপিডিসির গ্রাহকরা - tathyasangjog
September 24, 2022[…] […]
CrytoHag
September 24, 2022এখন আর চাকরি খোঁজার দরকার নেই৷ অনলাইন কাজ. http://go.obermatsa.com/0ja8
ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬'এর ফিচারগুলো জেনে নিন - tathyasangjog
September 24, 2022[…] […]
ক্রিপ্টো মুদ্রাকে বৈধতা দিয়েছে ইউক্রেইন সরকার - tathyasangjog
September 24, 2022[…] […]
ডার্ক মোড চালু করেছে গুগল - tathyasangjog
September 24, 2022[…] […]