ডার্ক মোড চালু করেছে গুগল
সমীক্ষায় দেখা গিয়েছে বেশির ভাগ মানুষই তাদের স্মার্টফোনে ডার্ক মোড ব্যবহার করতে পছন্দ করেন। এই ডার্ক মোড নিয়েই নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে Google।
আপাতত এন্ড্রয়েড এর ক্ষেত্রে পরীক্ষা করে দেখার কাজ চলছে গুগলে। সাধারণ গাঢ় ধূসর রঙের থিমগুলির থেকেও গাঢ় রঙের থিম ব্যবহার করতে চাইছে গুগল। তবে একেবারে নিষক কালো হবে তা কিন্তু নয়।
আরও পড়ুনঃ বিশ্ববাজারে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা
বলা হচ্ছে ডিসপ্লে-র ক্ষেত্রে এই মোড অনেক বেশি আকর্ষক হয়ে উঠবে। শুধু তাই নয়, ব্যাটারি লাইফও বাড়বে।
যই হোক, ডার্কার মোডের জন্য অবশ্যই আরও উজ্জ্বল রঙ অফার করা হবে। তাতে সকলের সুবিধা নাও হতে পারে। ফলে আশা করা যায় গুগল ডার্কার মোড ব্যবহারের ক্ষেত্রে তর-তম ভেদ রাখবে।





