ফিচার

বিমানকর্মীর আঙুল কামড়ে দেয়ায় মালয়েশিয়ায় জরুরি অবতরণ

বিমানকর্মীর আঙুল কামড়ে দেয়ায় মালয়েশিয়ায় জরুরি অবতরণ

উন্মাদ এক যাত্রীর বিরুদ্ধে ধস্তাধস্তি বিমানকর্মীর আঙুল কামড়ে দেয়ার অভিযোগে এবং তার হাত থেকে নিস্তার পেতেই তুরস্কের বোয়িং ৭৭৭ বিমানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগে অন্য বিমানবন্দরে নামাতে হয়েছে, দাবি কর্তৃপক্ষের।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু ওই বিমানের এক যাত্রী মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তিনি নিজেও পেশায় পাইলট।

বিমানকর্মীরা ওই নেশাগ্রস্ত যাত্রীকে বোঝানোর চেষ্টা করলে কিন্তু মাঝ আকাশে তাদের সঙ্গেও বচসায় জড়ান অভিযুক্ত।

সেই সময় তিনি এক বিমানকর্মীর হাতের আঙুলে কামড়ে দেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মালয়েশিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

এই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

দেখা যায়, কী ভাবে মাঝ আকাশে বিমানকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন ওই যাত্রী। জানা গিয়েছে, জাকার্তাগামী বিমানটিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন পাইলট। পরে বিমানটি গন্তব্যে পৌঁছায়।

আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, সচিবালয়ে গুঞ্জন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার