খেলা ফিচার

বিদায় স্বাগতিক অস্ট্রেলিয়ার, সেমিতে ইংল্যান্ড

সেমিতে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে সেমিফাইনালে যায় নিউজিল্যান্ড।

এদিকে শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ড জয়ে এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

একনজরে গ্রুপ-১ এর তিন দলের পয়েন্ট:

নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই তিন দলেরই ৫ ম্যাচ শেষে সংগ্রহ সমান ৭ পয়েন্ট। জয় ও হারও সমান। তবে তিন দলকে আলাদা করা হয়েছে শুধু নিট রানরেটের বিচারে। কিউইদের নিট রানরেট ২.১১৩, ইংল্যান্ডের ০.৪৭৩ ও অস্ট্রেলিয়ার -০.১৭৩।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শনিবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪১ রান তোলে আগেই বিদায় নেয়া শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ৪৫ বলে ৬৭ রান করেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। সাদামাটা এই সংগ্রহ দিয়ে তারা আটকাতে পারেনি ইংলিশদের।

অ্যালেক্স হেলস (৪৭), বেন স্টোকস (৪২) ও জস বাটলারের (২৮) ব্যাটে ভর করে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। চার ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট নেয়া আদিল রশিদ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

আরও পড়ুন: শেষ মুহূর্তে ভারতের কাছে বাংলাদেশের হার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার