জাতীয় ফিচার

বিএনপির আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ: ওবায়দুল কাদের

দেশে সভা-সমাবেশ করলেও সাধারণ মানুষ বিএনপির রাজনৈতিক আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকায় গণসমাবেশ নিয়ে তাদের আস্ফালন উবে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে তাকে মুক্ত করেছে?

সেতুমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ব্যঙ্গ করে বলেন, ১০ ডিসেম্বর সরকারকে ধাক্কা দিতে গিয়ে, বিএনপি নিজেরাই পিছু হটে গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে।

আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র