“বিএনপি যতই চেষ্টা করুক, নির্বাচনে বাধা দিতে পারবে না”
বিএনপি যতই চেষ্টা করুক, নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, গামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। বিএনপি যতই চেষ্টা করুক, নির্বাচনে বাধা দিতে পারবে না।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তারা চান কেন্দ্রে যেতে। এজন্যই আজ আলেমরা রাস্তায় নেমে এসেছে।
২০১৮ সালে বিএনপি মাত্র ছয়টি আসন পেয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতেই প্রমাণ হয় তাদের কোনো জনপ্রিয়তা নেই। এ কারণেই তারা নির্বাচনে বাধার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা





