“বিএনপি বেশি তর্জন-গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেশি তর্জন-গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। বিএনপির পতন অনিবার্য।
আজ সোমবার খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবার রূপসা নদীতে খেলা হবে। নৌকার জন্য রয়েল বেঙ্গল টাইগারের মতো করে আরেকবার গর্জে উঠতে হবে।
সেতুমন্ত্রী বলেন, মিয়ান আরাফি নাকি বিএনপির ক্ষমতার ভগবান, কিন্তু তারা ব্যর্থ। কারণ, শেখ হাসিনা জনগণের শক্তিতে বলীয়ান, তাকে কোনো অপশক্তি পরাস্ত করতে পারবে না।
নৌকায় আস্থা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শেখের বেটি শেখ হাসিনায় আস্থা রাখুন। নৌকায় আস্থা রাখুন। জানুয়ারির নির্বাচনে আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ। ভয় পাওয়ার কিছুই নেই। সব অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে যায়। সাহস নিয়ে মাঠে থাকুন। আক্রমণ করলে কারো ছাড় নেই।
আরও পড়ুনঃ খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





