বিএনপি দেশের মানুষের ভালো চায় না
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি দেশের মানুষের ভালো চায় না। তারা চায় বাংলাদেশ পিছিয়ে থাকুক। বাংলাদেশে বিশৃঙ্খলা লেগে থাকুক। সেই সঙ্গে দেশে যে সম্পদ আছে সেটি তারা পাচার করতে চায়।
বুধবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের সার্বিক চিত্র উন্নয়নের মাধ্যমে বদলে দিয়েছেন। যার কারণে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ব্রিটিশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বিরুদ্ধে নালিশ করছে। কিন্তু তারা ভুলে গেছে আমরা কোনো দেশের কথায় চলি না। আমাদের দেশ আমরা চালাবো প্রচলিত আইন অনুযায়ী।





