বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসামি করে পিবিআইপ্রধানের মামলা
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোছাইনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার মামলা করেছেন। মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।
আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ঢাকার ধানমন্ডি থানায় তিনি এ মামলা দায়ের করেন।
প্রধান আসামি করা হয়েছে ইলিয়াছ হোছাইনকে। মামলায় বাবুল আক্তারকে ৪ নম্বর আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন বাবুলের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবুলের বাবা ওয়াদুদ মিয়া।
আরও পড়ুনঃ বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩
পিবিআইয়ের একজন কর্মকর্তা জানান, মাহমুদা হত্যা মামলা নিয়ে বাবুল আক্তারসহ বিভিন্ন বিষয়ে ইলিয়াছ হোছাইন ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে পিবিআই এবং পিবিআইয়ের প্রধানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান ও তাঁর বাবা আবদুল ওয়াদুদের যোগসাজশে ইলিয়াছ হোছাইন এ ধরনের তথ্য সরবরাহ ও প্রচার করেন। এ কারণে তাঁদেরও মামলায় আসামি করা হয়েছে।
পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদারের পক্ষে অভিযোগ নিয়ে ধানমন্ডি থানায় যান পিবিআইয়ের ঢাকা উত্তর অঞ্চলের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। থানায় অভিযোগ দেওয়ার পর মামলাটি গ্রহণ করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। এর আগে হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআইপ্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তার মামলা নেওয়ার আবেদন করেছিলেন। দুই দিন আগে সেই আবেদন আদালত খারিজ করে দেওয়ার পর আজ পিবিআইয়ের পক্ষ থেকে মামলা করা হয়।






জামাই-শাশুড়ির ঝগড়ায় আহত হাসপাতাল কর্মী - tathyasangjog
September 27, 2022[…] আরও পড়ুনঃ বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসাম… […]