বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ
বাংলাদেশের মেসি ভক্তদের অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির কারণে সারা বিশ্বজুড়ে আমাদের জাতীয় দলের সমর্থন বেড়েছে। আমরা গর্বিত ও খুশি যে, বাংলাদেশের মতো একটি দেশ আমাদের এভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এমন ভালোবাসার জন্য বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ।
শনিবার কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
এর আগে ‘Seleccion Argentina’ নামক আর্জেন্টিনার ফুটবলের অফিশিয়াল টুইটার আইডি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেয়ার জন্য। তারাও আমাদের মতো পাগল সমর্থক।
আরও পড়ুনঃ “প্রতিবন্ধীদের ছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়”






রাজধানীতে প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু - tathyasangjog
December 3, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন … […]