বাঁধাকপির কাটলেট খেয়েছেন?
বাঁধাকপিতে রয়েছে প্রচুর এন্টিঅক্সিডেন্ট। তবে যেসব বাচ্চাদের সবজি খাওয়াতে যুদ্ধ করতে হয় তাদের জন্য বানাতে পারেন বাঁধাকপির কাটলেট। বাচ্চারা এটি একবার খেলে বারবার খেতে চাইবে। আসুন দেখে নেই কিভাবে বানাবো বাঁধাকপির কাটলেট
উপকরণ
জিরে গুঁড়ো- ৩/৪ চা চামচ
কালো মরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ
ধনে পাতা কুচি – ১ চা চামচ
রসুন – সামান্য পরিমাণে, মিহি করে কাটা
বাঁধাকপি – ২ কাপ গ্রেট করা
সুজি – ৭ চা চামচ
পেঁয়াজ – বড় সাইজের ১টি , কুচানো
চাট মশলা– ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ৩/৪ চা চামচ
কনফ্লাওয়ার – ১ চা চামচ
প্রয়োজনমতো নুন
প্রণালি;
কাটলেট বানাতে প্রথমে বাঁধাকপি গ্রেট করে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে বাঁধাকপি হালকা করে একটু ভাপিয়ে নিতে পারেন। একটু জল ঝরিয়ে তাতে একে একে দিয়ে দিন পিয়াঁজ, ধনেপাতা কুচি, রসুন কুচি, জিরে এবং লঙ্কাগুঁড়ো। ভালোভাবে মিশিয়ে চাট মশলা এবং কালো মরিচের গুঁড়ো যোগ করুন। তারপর দিয়ে দিন কনফ্লাওয়ার এবং সুজি । মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো নুন এবং জল দেবেন। সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে আপনার মনের পছন্দের মত কাটলেটের আকারে বানিয়ে নিন। প্যানে তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাটলেট গুলি সুন্দর করে ভাজুন যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হবে। গরম গরম পরিবেশন করুন সসের সঙ্গে।





