জীবনযাপন

জলখাবারে স্বাদবদল করতে পনির পরোটা

জলখাবারে স্বাদবদল করতে পনির পরোটা

আলু, পেঁয়াজ, ছাতু, ফুলকপি নানান স্বাদের নানান ধরনের পরোটার নাম আমরা সবাই জানি। এবার চেখে দেখুন পনির পরোটার স্বাদ।

পনির পরোটার পুর বানানোর জন্য যা যা লাগবে-

উপকরণ

পনির ২৫০ গ্রাম।
মিহি করা পেঁয়াজ কুচি ১ কাপ।
মিহি করা আদা কুচি ১ চা চামচ।
কাঁচা লঙ্কা কুচি ৪-৫ টা।
ধনেপাতা কুচি ১/২ কাপ।
লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ।
রোস্টেড ধনে গুঁড়ো ১ চা চামচ।
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ।
স্বাদ মতো নুন।
আমচুর গুঁড়ো ১/২ চা চামচ।

ময়দা মাখার জন্য লাগবে-
২৫০ গ্রাম আটা।
স্বাদ মতো নুন।
প্রয়োজন মতো জল।

এবং সব শেষে পরোটা ভাজার জন্য লাগবে প্রয়োজন মতো তেল।

যেভাবে বানাবেন-
সবার প্রথমে একটা পাত্রে আটা নিয়ে তাতে নুন ও পরিমান মতো জল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষন।

ততক্ষনে অন্যদিকে পনির টা গ্রেট করে নিন (পনিরের পরিবর্তে ঘরে তৈরী ছানাও দিয়েও করা যেতে পারে। স্বাদে একই হবে)। এবার গ্রেট করা পনিরে একে একে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিন, সাথে দিন গোটা জিরে, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার ও স্বাদ মতো নুন দিয়ে সবটা ভালো করে মেখে নিন।

এবার মাখা আটা থেকে লেচি কেটে তাতে কিছুটা পুর ভোরে সাবধানে একটু মোটা করে পরোটা টা বেলে নিন।

এবার চাটুতে তেল দিয়ে পরোটা গুলো ভেজে নিলেই তৈরী হয়ে যাবে পনিরের সুস্বাদু পরোটা। ব্যাস এর পর সাদা আলুর তরকারি কিংবা আচারের সাথে সার্ভ করুন এই রেসিপি।

রিপোর্টার

About Author

2 Comments

  1. এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, দেয়া হবে জন্মের পরই - tathyasangjog

    October 9, 2022

    […] আরও পড়ুন: জলখাবারে স্বাদবদল করতে পনির পরোটা […]

  2. বাঁধাকপির কাটলেট খেয়েছেন? - tathyasangjog

    October 9, 2022

    […] চামচ পেঁয়াজ – বড় সাইজের ১টি , কুচানো চাট মশলা– ১ চা চামচ লঙ্কা গুঁড়ো – ৩/৪ চা চামচ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের