“বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে কাজ করছে সরকার”
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু এবং সে দেশে থাকা কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে ।
আজ শনিবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার কর্মীকে সে দেশে পাঠানোর পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু, বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সমান সুযোগ সৃষ্টি এবং কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান





