“ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে”
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে।
আজ শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা জানান।
হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম। হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি। সেইসঙ্গে স্যালাইনসহ যাবতীয় ওষুধ সরবারহ বাড়ানো হচ্ছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান





