বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৩
বন্দুকধারীর হামলায় রাশিয়ায় ইজেভস্ক শহরের একটি স্কুলের শিশু শিক্ষার্থীসহ অন্তত ১৩ জন মারা গেছেন। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।
মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে চালানো এই বন্দুক হামলার কারণ অস্পষ্ট বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি দেশটির বড় অপরাধগুলোর তদন্ত করে থাকে।
আরো পড়ুন : পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন : জেলেনস্কি
সংস্থাটি জানিয়েছে, নাৎসি প্রতীক সংবলিত টি–শার্ট পরা এক মুখোশধারী বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলা চালানোর পর ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
সম্প্রতি রাশিয়া বেড়েছে বন্দুক হামলার ঘটনা। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার মধ্য উলিয়ানভস্ক অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশু ও এক শিক্ষককে হত্যা করেন এক বন্দুকধারী।
এর আগে, ২০২১ সালের মার্চে এক কিশোর বন্দুকধারী কাজানে ৭ শিশুসহ ৯ জনকে হত্যা করে।






লোকবল নিচ্ছে সিটি ব্যাংক, ৩০ সেপ্টেম্বর শেষ তারিখ - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুন: বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্… […]
আড়াই মাস পর শিনজো আবে শেষকৃত্য অনুষ্ঠিত - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুন: বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্… […]
বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসামি করে পিবিআইপ্রধানের মামলা - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুনঃ বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্… […]
গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করলো রাশিয়া - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুন : বন্দুকধারীর হামলায় রাশিয়ায় শিশু শিক্… […]