অন্যান্য দেশ সংযোগ ফিচার রাজনীতি

বন্দি বিনিময় চুক্তি হলে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনা সহজ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজতর হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আলোচনার মাধ্যমে হয়েছে। আমাদের সঙ্গে অনেকেরই বন্দি বিনিময় চুক্তি হয়েছে। যেখানে এ চুক্তি হয়েছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। এগুলোর প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ উইং ধারাবাহিকভাবে তাদের কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করার পর এই চুক্তিটা সম্পন্ন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে। এখনও আমাদের কাছে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে) প্রোপোজাল আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এটা ভালো প্রোপোজাল, এটা হলে দুই দেশই উপকৃত হবে।

তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতার পর তারেক রহমান ২০০৮ সালে পরিবারের সদস্যদেরকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান প্রায় ১৫ বছর ‘পলাতক’ জীবন যাপন করছেন। সেখান থেকেই বর্তমানে তিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমান পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আসুক। যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজতর হবে। আমরা কাজ করে যাব, কতক্ষণে শেষ করতে পারি সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুই দেশের আইন সংগত বিষয়গুলো, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে, সেগুলো শেষ করা পর এটা হবে।

আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার