ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকান্ডে নিহত ৫৬
ভিয়েতনামের হ্যানয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘনের সন্দেহে ভবনটির মালিককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার মধ্যরাতে ১০তলা ভবনটির পার্কিং ফ্লোরে আগুনের সূত্রপাত হয়।
গণমাধ্যমের কাছে হোয়া নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সাহায্যের জন্য অনেকের চিৎকার শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমাদের বেশি কিছু করার ছিল না। ভবনটি এতটাই আবদ্ধ যে, পালানোর কোনো রাস্তা ছিল না। ফলে ভুক্তভোগীদের বেরিয়ে আসা অসম্ভব ছিল।
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে দেড় শতাধিক মানুষ ছিলেন। ওই এলাকার রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। বুধবার সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় উদ্ধারকারীদের কাজ করতে বেশ বেগ পেতে হয়।
এদিকে বুধবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। ঘটনা সঠিকভাবে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ





