জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে”

বঙ্গবন্ধু পরিবারের পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে মার্কিন সরকারকে পরিষ্কারভাবে আমরা বলেছি, তারা যদি হত্যাকারী রাশেদ চৌধুরীকে হস্তান্তর করে, তাহলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে। আশা করি হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টে এই বার্তা পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সরাসরি চিঠি দিয়েছেন।

আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারী, যারা চিহ্নিত এবং পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রাধান্য কাজ। কিন্তু বার বার আমাদের একই কথাই বলতে হয়…. বঙ্গবন্ধুর খুনিরা সুস্থভাবে একজন কানাডা এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই কথা হয়েছে আমরা বলেছি তাদের ফিরিয়ে দিতে। কিন্তু, তারা ফিরিয়ে দিতে সহযোগিতা করছে না।

প্রতিমন্ত্রী বলেন, বাকি যারা পলাতক আছেন, তাদের বিষয়ে কোন ধরনের ক্লু যদি পাওয়া যায়, চেহারা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে। আমরা তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো। আমরা কাজ করে যাচ্ছি, এটুকুই বলতে পারি আজকের এই বিশেষ দিনে।

১৯৬৪ সালের আজকের এই দিনে রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছিল তাকেও।

আরও পড়ুনঃ মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র