মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ।
কিংস অ্যারেনায় মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারায় বাংলাদেশ।
এই ম্যাচ হারলে কেবল বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্ব থেকেই বাদ পড়তো না, আগামী প্রায় এক বছরের জন্য সুযোগ হারাতো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ।
রাকিব হোসেনের দেওয়া ১১ মিনিটের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে অতিথি দলটি বিরতির আগেই ফিরে আসে ম্যাচে। ৩৬ মিনিটে গোল করে মালদ্বীপ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়ানো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে নাম লিখিয়েছে জামাল ভূঁইয়ার দল।
আরও পড়ুনঃ সারাদেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু






জন্মদিনে শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - Tathya Sangjog
October 17, 2023[…] আরও পড়ুনঃ মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্… […]
ব্যাংকিং ট্রোজান ভয়েস এবং কল রেকর্ড করে আপনার ডেটা চুরি করতে পারে - Tathya Sangjog
October 17, 2023[…] আরও পড়ুনঃ মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্… […]
আয়ুর্বেদ অনুযায়ী কিডনি সুস্থ রাখতে এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিন - Tathya Sangjog
October 17, 2023[…] আরও পড়ুনঃ মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্… […]
নতুন করে গ্রেফতারের কোনো পরিকল্পনা সরকারের নেই: ওবায়দুল কাদের - Tathya Sangjog
October 17, 2023[…] আরও পড়ুনঃ মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্… […]