বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ভোগবটতলা ইতালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপাল সরকার (২৮), নাজমুল (২৪) ও আল-আমিন (৩২)।
নিহতদের মধ্যে দুজন ভটভটির চালক। তারা ঘটনাস্থলেই মারা যান। অপরজন যাত্রী। তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
স্থানীয়রা জানান, বগুড়া-রংপুর মহাসড়কের শেরপুরের আমিনপুর এলাকা থেকে একটি ধানবোঝাই ভটভটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ভোগবটতাল ইতালিপাড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে শেরপুর শহর থেকে আসা অপর এক ভটভটির সঙ্গে ধানবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া






রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৩ - tathyasangjog
December 6, 2022[…] আরও পড়ুনঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ […]