ফিলিপাইনে ভূমিধসে ৭ জনের মৃত্যু
প্রবল বর্ষণের ফলে সৃষ্ট একটি ভূমিধসের কারণে দক্ষিণ ফিলিপাইনে একটি বাড়ি ধসে পড়ে, শিশুসহ অন্তত সাতজন নিহত এবং দু’জন গুরুতর আহত হয়৷ দুর্যোগ ব্যবস্থাপনার এক আধিকারিক জানিয়েছেন, ওই সময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বাড়িতে প্রার্থনা করছিলেন।
সরকারের বেসামরিক সুরক্ষা অফিসের আঞ্চলিক প্রধান এডনার দায়াংহিরাং বৃহস্পতিবার রাতে বলেছেন যে দাভাও দে ওরো রাজ্যের সোনার খনির শহর মনকায়োর একটি প্রত্যন্ত পাহাড়ী গ্রামে ভূমিধসের পরে পাঁচ থেকে জন নিখোঁজ হয়েছে। তিনি বলেন, উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার বিকেলে ভারী বর্ষণের কারণে আরও ক্ষতিগ্রস্তদের খোঁজ করা বন্ধ করে দিয়েছে, যা আরও ভূমিধসের কারণ হতে পারে। শুক্রবার থেকে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
“ভূমিধসের সময় তারা বাড়িতে প্রার্থনা করছিলেন,” ডায়াংহিরাং টেলিফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন। এটা দুঃখজনক কিন্তু এটাই বাস্তবতা।”





