জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় মুনসুরাবাদ এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মাইনুদ্দিন ও তার শ্যালক সৌরভ নিহত হন। মারাত্মক আহত অবস্থায় মাইনুদ্দিনের মেয়ে তাবাসসুমকে (১০) স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। মরদেহ থানায় রাখা হয়েছে।

নিহত সৌরভের বাড়ি ভাঙা উপজেলায়। আর মাইনুদ্দিনের বাড়ি নগরকান্দার মাঝারদিয়া ইউনিয়নে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি জব্দ করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ “ভারতের বইয়ের ছবি দিয়ে ধর্ম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র