প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আগামীকাল থেকে সারাদেশে একযোগে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা মোট এক হাজার ৫২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্র অংশ নেবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি)এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট ১ হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল






"গণমানুষের প্রশ্নে আওয়ামী লীগ কখনো আপস করে না" - tathyasangjog
November 5, 2022[…] আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্… […]
"১৯৭২ সালের মূল সংবিধান ফিরে পেতে চাই" - tathyasangjog
November 5, 2022[…] আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্… […]