“গণমানুষের প্রশ্নে আওয়ামী লীগ কখনো আপস করে না”
বিএনপির পালানোর ইতিহাস আছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পালানোর ইতিহাস তো বিএনপির। আওয়ামী লীগ গণমানুষের দল। গণমানুষের প্রশ্নে আওয়ামী লীগ কখনো আপস করে না, আপস জানে না।
আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংসদ (বাচসাস) এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের সভা-সমাবেশে ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা, বোমা হামলা ও সশস্ত্র হামলা করে নেতাকর্মীদের হত্যা করলেও বিএনপির সমাবেশে একটা পটকাও ফুটে নাই। সরকার সহযোগিতা করছে বিধায় তারা সমাবেশ করতে পারছে। নাশকতা না করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে সরকারের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করছে।
এ সময় দেশের সিনেমা ও হল নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের চলচ্চিত্রে অনেক সংকট ছিল, এখন তা নেই। আমরা চলচ্চিত্রের উন্নয়ন সাধনে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০০ সিনেমা হল চালু করেছি। নতুন নতুন সিনেপ্লেক্স করেছি।
আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী






ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু - tathyasangjog
November 5, 2022[…] […]