প্রধানমন্ত্রী কাটবেন মেট্রোরেলের প্রথম টিকিট
আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই, সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে চড়তে পারবেন মেট্রোরেলে।
আজ রোববার সরকারি মালিকানাধীন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক একথা বলেন।
তিনি বলেন, ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী। তবে, প্রধামন্ত্রীর সঙ্গে মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা ভ্রমণ করবেন। নিজে টিকিট কেটে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে চড়বেন বঙ্গবন্ধুকন্যা। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই হয়েছে।
জানা গেছে- প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, জাপান সরকারের উন্নয়ন সংস্থার (জাইকা) কর্মকর্তারা মেট্রোরেলে চড়বেন।
এছাড়া মেট্রোরেল নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতা বিরোধীরা তৎপর






আফগানিস্তানে নারী এনজিওকর্মী নিষিদ্ধ করল তালেবান - tathyasangjog
December 25, 2022[…] […]
দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু - tathyasangjog
December 25, 2022[…] আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কাটবেন মেট্রোরেলের প্… […]
"ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া" - tathyasangjog
December 25, 2022[…] […]
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - tathyasangjog
December 25, 2022[…] […]
মানুষের সম্পদ ও ক্ষমতার লোভের সমালোচনা করলেন পোপ - tathyasangjog
December 25, 2022[…] […]
"জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব" - tathyasangjog
December 25, 2022[…] […]
ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে - tathyasangjog
December 25, 2022[…] […]
"অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে" - tathyasangjog
December 25, 2022[…] […]