জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

সিলেটের জৈন্তাপুর সীমান্তের গুয়াবাড়ি এলাকায় ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

আজ রোববার সকালে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তের চানঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সালাম (৬০) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের মছদ্দর আলীর ছেলে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টার দিকে গুয়াবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় লোকজন জঙ্গলে আব্দুস সালামকে পড়ে থাকতে দেখে বিজিবির টহল দলকে খবর দেয়। বিজিবির সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সীমান্ত এলাকায় জৈন্তাপুরের গোয়াবাড়ি গ্রামের অবস্থান হওয়ায় প্রায়ই লোকজন লাকড়ি কিংবা সুপারি সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করেন। আব্দুস সালাম সকালে লাকড়ি সংগ্রহের জন্য ভারতীয় অংশে অনুপ্রবেশ করলে খাসিয়ারা তাকে গুলি করে। এতে মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম।

আরও পড়ুনঃ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতা বিরোধীরা তৎপর

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র