প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এ দেওয়া ক্ষমতা বলে প্রতি মাসে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে সরকার একটি কৌশল নির্ধারণ করছে।
আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) ও ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আই) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।
মন্ত্রিসভার অনুমোদনের পর গত ১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি হয়। এ অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নয় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে, কী পরিমাণ দাম বাড়বে বিদ্যুতের। আশা রাখব, বিইআরসি দাম সহনীয় রাখবে। তবে দাম বাড়ানোর পরও বড় একটা অংশ ভর্তুকি সরকারকে দিতে হবে।
এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, দেশের অকৃষি জমিকে (নন-অ্যাগ্রিকালচার ভূমি) নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে কাজে ব্যবহার করতে চায় সরকার। আর আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে আরও দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। তবে এ ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে গ্রিড স্থিতিশীল রাখা। চলতি মাসেই তেলের দাম নিয়মিত সমন্বয়ের পলিসি তৈরি হবে।
আবাসিকে গ্যাস সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিল্পকারখানায় অগ্রাধিকার দিতে গিয়ে আবাসিকে গ্যাস সংকট হয়েছে।
আরও পড়ুনঃ দেশের হেলথ সার্ভিসে অনেক সমস্যা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী






"মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে" - tathyasangjog
January 9, 2023[…] […]
২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল - tathyasangjog
January 9, 2023[…] […]
"নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই" - tathyasangjog
January 9, 2023[…] […]
যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভাল সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
January 9, 2023[…] […]
নাইজেরিয়ার রেলস্টেশন থেকে ৩২ জন অপহৃত - tathyasangjog
January 9, 2023[…] […]
আরও দেড় বছর আইজিপি থাকছেন আব্দুল্লাহ আল মামুন - tathyasangjog
January 9, 2023[…] […]
বান্দরবানের থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা - tathyasangjog
January 9, 2023[…] […]
চীনের হেনানে ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত - tathyasangjog
January 9, 2023[…] […]