পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় নিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত শোষ ষোলর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে ফ্রান্স। বিজয়ী দলের হয়ে অপর গোলটি করেছেন অলিভার গিরুদ।
পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন রবার্ট লিওয়ানদোস্কি। এর আগে সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিল ফ্রান্স। তন্মধ্যে তিনটিতে জয় ও চারটি ম্যাচে ড্র করে তারা।
ম্যাচের ৪৪তম মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এই সময় মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেয়া বলটি নিয়ে দক্ষতার সঙ্গে ডি বক্সে গিয়ে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন
৭৪তম মিনিটে ফের গোলের দেখা পায় ফ্রান্স। এ সময় গিরুদের চমৎকার একটি যোগান থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে বেশ ধীরস্থির ভাবে দারুন শটে বল জালে জড়ান পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে (২-০)।
ম্যাচের ইনজুরি টাইমে ফ্রান্সের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। বদলী হিসেবে আসা থুরামের যোগান থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে জালে জড়ান এমবাপ্পে।
তবে ইনজুরি টাইমের ৯ম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।
আরও পড়ুনঃ ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের





