জীবনযাপন ফিচার

পুষ্টিকর খাবার শিশুদের যৌক্তিক ক্ষমতা বাড়ায়

বাচ্চাদের যুক্তির ক্ষমতা তাদের শেখার এবং একাডেমিক সাফল্য অর্জনে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে শিশুদের সামগ্রিকভাবে পুষ্টিকর খাদ্য, উচ্চ চর্বিযুক্ত খাবার কম খাওয়া, অধ্যয়নের সময় বৃদ্ধি এবং স্কুলের প্রথম দুই বছরে সংগঠিত খেলাধুলায় অংশগ্রহণ তাদের যুক্তির ক্ষমতা বাড়াতে পারে। হত

ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষক সেহরিশ নাভিদ বলেন, গবেষণায় প্রমাণিত হয়েছে যে একটি পুষ্টিকর খাদ্য, কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য এবং লাল মাংস কম খাওয়া শিশুদের জ্ঞানীয় ক্ষমতার বিকাশের সাথে জড়িত। এর সাথে তিনি বলেন, পড়াশোনা এবং সংগঠিত খেলাধুলায় অংশগ্রহণ করার ফলে যুক্তির ক্ষমতা বৃদ্ধি পায়, কম্পিউটারে বেশি সময় ব্যয় করা এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে যুক্তির ক্ষমতা হ্রাস পায়।

গবেষক নাভিদ বলেন, গবেষণার জন্য অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়েছিল। তাদের খাদ্য এবং শারীরিক কার্যকলাপ দুই বছর ধরে পারিবারিক এবং ব্যক্তিগত ভিত্তিতে পর্যবেক্ষণ করা হয়েছিল।

দেখা গেছে যে যারা পুষ্টিকর খাবার গ্রহণ করেছেন এবং অন্যান্য নিয়ন্ত্রণ অনুসরণ করেছেন, তাদের জ্ঞানীয় ক্ষমতার বিকাশ ঘটেছে। “আমাদের অধ্যয়নের মূল উদ্দেশ্য ছিল ক্রমবর্ধমান শিশুদের জীবনধারা এবং যুক্তি দক্ষতার উপর খাদ্য এবং শারীরিক কার্যকলাপের প্রভাব দেখা,” তিনি বলেছিলেন।

আরও পড়ুনঃ কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে: কৃষিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার