পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ইবি শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার উদয়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থী শরীরে আগুন লেগে যায়। এতে ৩ শিক্ষার্থী মারা যান এবং গুরুতর আহত হন ৩ শিক্ষার্থী।
গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”





