খেলা

পিএসজি’র চ্যাম্পিয়ন্স লিগ জয়ে এমবাপ্পে ও নেইমারের প্রতিক্রিয়া

প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) অবশেষে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এই কাঙ্ক্ষিত শিরোপা জিতে নেয় ফরাসি ক্লাবটি। এটি তাদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়। তবে, এই জয়ের পেছনে সাবেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, নেইমার এবং লিওনেল মেসির কোনো অবদান নেই, যারা পিএসজির হয়ে এই শিরোপা জয়ের স্বপ্ন দেখেও ব্যর্থ হয়েছিলেন।

পিএসজি গত কয়েক বছরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য বড় বিনিয়োগ করেছে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে ভিড়িয়েছিল ক্লাবটি, যা এখনো ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড। এরপর ২০১৮ সালে তরুণ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ২০২১ সালে লিওনেল মেসিকে দলে নেয় পিএসজি। তবে এই তিন তারকা একসঙ্গে থাকার পরও ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হয়। ২০২০ সালে তারা ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায়। ২০২৩ সালে নেইমার ও মেসি ক্লাব ছাড়েন, এবং গত মৌসুমে এমবাপ্পেও রিয়াল মাদ্রিদে চলে যান। তাদের বিদায়ের পরই পিএসজি ২০২৪-২৫ মৌসুমে স্বপ্নের শিরোপা জিতে নেয়।

পিএসজি’র এই জয়ে সাবেক তারকা এমবাপ্পে ও নেইমার অভিনন্দন জানিয়েছেন। এমবাপ্পে, যিনি গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দেন, ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “অবশেষে বড় দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।” এমবাপ্পে পিএসজিতে সাত মৌসুমে ৬টি লিগ আঁ, ৪টি ফ্রেঞ্চ কাপ এবং ২টি লীগ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। রিয়াল মাদ্রিদে যাওয়ার পর এই মৌসুমে তার দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

নেইমার, যিনি বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন, ইনস্টাগ্রামে লিখেছেন, “অভিনন্দন পিএসজি” এবং পাঁচটি হাততালির ইমোজি যুক্ত করেছেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজিতে ছয় মৌসুম কাটানোর সময় পাঁচটি লিগ আঁ এবং তিনটি ফ্রেঞ্চ কাপ জিতেছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর