জাতীয়

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর ও দক্ষিণ কোরিয়া

একে অপরের দিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর ও দক্ষিণ কোরিয়া।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া বুধবার ১০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যার একটি দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি স্থানে আঘাত হানে। এ ঘটনার পর প্রেসিডেন্ট ইয়োন সুক-ইওল বলেন, পিয়ংইয়ংয়ের এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যকরভাবে আঞ্চলিক আগ্রাসনের শামিল।

স্বল্প পাল্লার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নর্দার্ন লিমিট লাইন অতিক্রম করে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে লাইনটি কার্যত: সমুদ্র সীমান্ত। এর ফলে উলিউংদো দ্বীপের লোকজনকে বাঙ্কারে আশ্রয় নেওয়ার সতর্কবার্তা জারি করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের বৈরিতার অবসানে দ্বীপটি বিভক্ত হওয়ার পর এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল প্রথম। এ ঘটনায় উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার একেবারে কাছে গিয়ে পড়ে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানা ওই সমুদ্র সীমান্তের কাছে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ প্রাথমিকভাবে জানায়, স্বল্প পাল্লার তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করে।

আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র