পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতার জন্মদিন ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সার্থকতা এখানেই যে, পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি ড. হাছান মাহমুদ বলেন, অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক। তারা যদি বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির চাকাকে পেছনে টেনে না ধরতো, দেশ আরও বহুদূর এগিয়ে যেতো।
দিবসটি উপলক্ষে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে দেয়া বক্তৃতায় হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা ‘পলিটিক্স অভ ডিনায়াল’ এবং ‘পলিটিক্স অভ কনফ্রন্টেশন’ অর্থাৎ সবকিছুতে না বলা ও সাংঘর্ষিক রাজনীতি করে। তাদের রাজপথের সংঘর্ষের রাজনীতি আজ সুপ্রিম কোর্টের বারান্দায় পৌঁছে গেছে। সেখানে আইনজীবীদের নির্বাচনে তারা ব্যালট ছিনতাই করেছে।’
তিনি বলেন, আমরা একটি বহুদলীয় গণতান্ত্রিক সমাজে বসবাস করি এবং এখানে দায়িত্বশীলদের সমালোচনা হবে, বিতর্ক হবে। কিন্তু সবকিছুতে না বলার রাজনীতির যে অপসংস্কৃতি, তা দূরীভূত হওয়া প্রয়োজন।
আরও পড়ুনঃ শেখ মুজিবের আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী






পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - tathyasangjog
March 17, 2023[…] […]
শনিবার সারাদেশে সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ - tathyasangjog
March 17, 2023[…] […]
মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা - tathyasangjog
March 17, 2023[…] […]
পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা - tathyasangjog
March 17, 2023[…] […]
বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়েছে গাজীপুরের শ্রীপুর - tathyasangjog
March 17, 2023[…] […]