পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ আগামী ২৯ ডিসেম্বর পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরিবর্তন করা হয়েছে তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। খুব শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।
মাহবুবুর রহমান আরও বলেন, আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১৯ ডিসেম্বর প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষে ২১ ডিসেম্বর মধ্যে পঞ্চম শ্রেণির ফল প্রকাশ করতে হবে।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য






জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার - tathyasangjog
December 13, 2022[…] আরও পড়ুনঃ পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক… […]
অফিসে বোমা পাওয়া গেলে তল্লাশি স্বাভাবিক: তথ্যমন্ত্রী - tathyasangjog
December 13, 2022[…] আরও পড়ুনঃ পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক… […]
আফগানিস্তানে হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ৩ - tathyasangjog
December 13, 2022[…] আরও পড়ুনঃ পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক… […]