জাতীয় ফিচার

রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে চার মিলিয়ন পাউন্ড সাহায্য দেয়ার ঘোষণা করেছে যুক্তরাজ্য।

রোববার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকটের শুরু থেকে এ পর্যন্ত ৩৪৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। নতুন ঘোষণা অনুযায়ী ডব্লিওএফপির মাধ্যমে তিন মিলিয়ন পাউন্ড ও ইউনিসেফের মাধ্যমে দেড় মিলিয়ন পাউন্ড খরচ করবে।

এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এ নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেবে। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যা তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র