জাতীয়

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

পিটিয়ে হত্যা

পঞ্চগড়ের বোদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৫০) ও ছেলে মোটরসাইকেল চালক মিশু (২৫)।

রোববার রাতে উপজেলার ময়দানদিঘী এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি থেকে পঞ্চগড়ে বোনের বাড়িতে মাকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মিশু। পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ “ভারতীয় সাংবাদিকদের সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র