জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ নেই”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র থাকবে। তবে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না। সে যে দলের প্রার্থীই হোক। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সুযোগ নেই।

আজ মঙ্গলবার ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। বল প্রয়োগ বা ফ্রি স্টাইলে যাওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

স্বতন্ত্র প্রার্থীর কারণে গঠনতন্ত্র লঙ্ঘন হলো কি না, এমন প্রশ্নে কাদের বলেন, দেশের সার্বিক গণতন্ত্র যেখানে হুমকির মধ্যে সেখানে দেশের প্রয়োজনে দলীয় সভাপতি সিদ্ধান্ত দেবেন।

প্রার্থীদের সম্পদ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রার্থীদের সম্পদ বৃদ্ধি অবৈধ হলে দুদক দেখবে।

জনপ্রিয়তার কারণে সবাই নৌকা চাচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে এখনও আলাপ আলোচনা চলছে।

বাংলাদেশের নিরাপত্তার জন্য বিএনপি-জামায়াতকে সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে কাদের বলেন, সহিংসতা করে, ষড়যন্ত্র সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে সরকার চুপ থাকবে সেটা ভুল ধারণা।

আরও পড়ুনঃ নারায়নগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র