জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নারায়নগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূইয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, সকালে পূর্বাচল ভূইয়া ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

তিনি আরও জানান, এ ঘটনায় মোট পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি। তবে হতাহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী

রিপোর্টার

About Author

3 Comments

  1. অহেতুক যাতে কেউ সি-সেকশন না করায় সেদিকে নজর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী - Tathya Sangjog

    December 12, 2023

    […] আরও পড়ুনঃ নারায়নগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র