জাতীয় ফিচার রাজনীতি

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ও শর্ত: বিএনপির বিজয় রুখতে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী ও বক্তার বক্তব্য এবং শর্ত জনগণের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর থেকে বিভিন্ন বক্তব্য ও শর্ত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ বিএনপিকে দমন করার চেষ্টা করেছে, এবং এখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যেও বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, “যারা নতুন নতুন শর্ত আরোপ করছেন, তাদের বলব, রাজনীতির মোকাবিলা রাজনীতি দিয়েই করুন। বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের মতপ্রকাশের পথ বন্ধ করবেন না।”

তারেক রহমান আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বমূলক (PR) ভোট পদ্ধতি উপযুক্ত নয়। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে কিছু পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, যা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগই ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য বা অবৈধ লাভের জন্য সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের পাশে থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র