নারায়ণগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ জনের প্রানহানি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।
আজ রোববার সকাল ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫) ও মামুন (৩০) ও নূরুউদ্দিন (৪৫) ও জামাল মিয়া (৪২)। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় সীমান্তে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
কাচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে নূরুউদ্দিনের মৃত্যু হয় স্থানীয় একটি হাসপাতালে। আর বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।





