জাতীয়

নারায়ণগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, ‘১ আগস্ট তারা আমার বাসায় ওঠে। আজ বিকেলে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। বিষয়টি আমি পুলিশকে জানাই।’

আরও পড়ুন :

কিশোরগঞ্জে সন্তান হত্যার অভিযোগ, মা গ্রেফতার

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছি। তবে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় আমরা ধারণা করছি এটা আত্মহত্যা হত্যা হতে পারে।

ওসি আরও বলেন, এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র