নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে সবজিবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ও রাস্তার পাশের বাজারের দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরেকজন মারা যান।
আজ রোববার সকাল ছয়টার দিকেউপজেলার মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে
নিহত পাঁচজন হলেন রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার সিদ্দিক মিয়া (৫৫) ও নীলকুঠি এলাকার আবুল কালাম (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের মো. সিদ্দিক (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম (৪০) ও ভৈরব ফেরিঘাট এলাকার বজলু মিয়া (৬০)।
আরও পড়ুনঃ কলেজশিক্ষার্থী হত্যায় ইবিছাত্রের ১০ বছরের কারাদণ্ড
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরে সবজি বাজারে গিয়ে উল্টে যায়। এ সময় এর নিচে চাপা পড়েন অন্তত পাঁচজন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশ জব্দ করেছে।






বাগেরহাটে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ […]