নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এমনটা করেছেন সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে ঘটনার পরপর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী





