নড়াইল-২ আসনে দুই লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী মাশরাফি
নড়াইল-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।
রোববার জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। সেখানে ১৪৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ। মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।
আরও পড়ুনঃ “ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে ঢাকা পড়ে গেছে”





